ঢাকা | বঙ্গাব্দ

ঘাটাইলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জরিমানা ও মোটরসাইকেল জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
ঘাটাইলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জরিমানা ও মোটরসাইকেল জব্দ ছবির ক্যাপশন: ঘাটাইলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জরিমানা ও মোটরসাইকেল জব্দ
ad728
ঘাটাইলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জরিমানা ও মোটরসাইকেল জব্দ

মো: সাজিদ পিয়াল জেলা প্রতিনিধি টাঙ্গাইল 

 টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধ মোটরযানের বিরুদ্ধে সমন্বিত অভিযানে জরিমানা আদায় এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার গুণগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত এ অভিযানে সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থান দেখা যায় প্রশাসনের।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক আইন অমান্য ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের বৈধ কাগজপত্র না থাকা এবং অনিয়মিত চলাচলের অভিযোগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়।অভিযান চলাকালে মোট তিনটি পৃথক মামলা দায়ের করা হয়। এসব মামলায় সংশ্লিষ্ট চালক ও মালিকদের কাছ থেকে সর্বমোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।একই সঙ্গে যথাযথ রেজিস্ট্রেশন না থাকায় একটি মোটরসাইকেল জব্দ করে ডাম্পিং ইয়ার্ডে পাঠানো হয়।অভিযান পরিচালনাকারী ঘাটাইলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান সড়কে শৃঙ্খলা ফেরানো এবং অবৈধ যানবাহনের দৌরাত্ম্য কমাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন জনস্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং আইন
অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয় বাসিন্দাদের মতে প্রশাসনের এ ধরনের উদ্যোগ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে এবং দুর্ঘটনা কমাতে সহায়ক হবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাঙ্গাইলে কিশোর হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে দুই আসামি গ্রেফ

টাঙ্গাইলে কিশোর হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে দুই আসামি গ্রেফ