ঢাকা | বঙ্গাব্দ

স্থাপত্য অধিদপ্তরে ১২ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ৩৩

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
স্থাপত্য অধিদপ্তরে ১২ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ৩৩ ছবির ক্যাপশন:
ad728
স্থাপত্য অধিদপ্তরে ১২ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ৩৩
নিজস্ব প্রতিবেদক
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরে ১২ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৩৩। আবেদনের শেষ তারিখ ৬ আগস্ট ২০২৬।

চাকরির বিবরণ
১. পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার) (গ্রেড–২)
পদসংখ্যা: ২ বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১২) ১১,৩০০-২৭,৩০০ টাকা।

২. পদের নাম: লাইব্রেরিয়ান
পদসংখ্যা: ১ বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১২) ১১,৩০০-২৭,৩০০ টাকা।

৩. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
বেতন স্কেল ও গ্রেড (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৫. পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার) (গ্রেড–৪)
পদসংখ্যা: ১১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫
বেতন স্কেল ও গ্রেড (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৭. পদের নাম: সহকারী টেলিফোন অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৮. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৪
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৯. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা= ১ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ড্রাফটসম্যান (নকশাকার) গ্রেড-৪–এর পদের জন্য স্থাপত্য অধিদপ্তরে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৫ বছর শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
একই পদে বারবার পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি চাকরিতে দীর্ঘসূত্রতা, চাকরিপ্রার্থীরা কী করবেন
আবেদন ফি ১ ও ২ নম্বর পদ: ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ) ৩ থেকে ৮ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) ৯ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

আবেদনের সময়সীমা- আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫ জুলাই ২০২৬, সকাল ১০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৬ আগস্ট ২০২৬, বিকেল ৫টা।

নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিল

রূপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিল