দৌলতপুরের বিশ্ব জনসংখ্যা দিবস পালিত।
(কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা ১১ টায় সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তার সভা কক্ষে দোলতপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস,বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ তহিদুল হাসান (তুহিন), দৌলতপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃসাইফুল ইসলাম(শাহীন), দৌলতপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়ার আলী, এফ,ডাব্লিউ,ভি শহিদা খাতুন। শেষে দৌলতপুরে পরিবার পরিকল্পনা বিভাগে বিশেষ অবদান রাখায় কর্মরত এফ, ডব্লিউ, ভি,সহ ৬ জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Mehedi Hasan