ঢাকা | বঙ্গাব্দ

*রাঙামাটিতে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
*রাঙামাটিতে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি ছবির ক্যাপশন: *রাঙামাটিতে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি
ad728
*রাঙামাটিতে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি* 

মিলটন বড়ুয়া রাঙ্গামাটি 


আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। তিনি বলেন, সমাজে নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নারীরা নিজেদের অধিকার আদায়ে এগিয়ে যাচ্ছে। তবে পার্বত্য চট্টগ্রামে নারী আন্দোলন এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। তিনি নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক শিশির কান্তি চাকমা, লেখক ও সাংস্কৃতিক কর্মী জুয়েল দেওয়ান, অ্যাডভোকেট ককশি তালুকদার, জগদীশ চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সহসভাপতি প্রমুখ।

বক্তারা বলেন, দেশে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। নারীর অধিকার প্রতিষ্ঠা এবং পার্বত্য অঞ্চলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

আলোচনা সভার আগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় ঘুরে আবার শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও নারী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জে উচ্ছেদ অভিযান করে ফের মহাসড়ক দখলমুক্ত করলো প্রশাসন

রূপগঞ্জে উচ্ছেদ অভিযান করে ফের মহাসড়ক দখলমুক্ত করলো প্রশাসন