ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ছবির ক্যাপশন: কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ad728
কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত,

নিজস্ব প্রতিনিধি । 

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের উদ্যোগে এক মহতী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 আজ ২৫ জুলাই শনিবার মহেশখালী উপজেলার কালারমারছড়া কাদেরিয়া হাফেজিয়া মজিদিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে ফোরামের নেতৃবৃন্দ মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক ও কোরআন এর পাখিদের সাথে নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কালারমারছড়া কাদেরিয়া হাফেজিয়া মজিদিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি ও কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক  এ, এম, হোবাইব সজীব, সহসাধারণ সম্পাদক ফরিদুল আলম দেওয়ান, সাংবাদিক মাওঃ আবদুর  রহমান, কালারমারছড়া কাদেরিয়া হাফেজিয়া মজিদিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার কামাল, শিক্ষক হাফেজ মাহমুদুল হক প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ফোরামের নেতৃবৃন্দ বলেন, "উপকূলীয় অঞ্চল হিসেবে পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এই এলাকাকে রক্ষা করতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"

উক্ত কর্মসূচিতে কালারমারছড়া কাদেরিয়া হাফেজিয়া মজিদিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সম্মানিত নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাপনীতে মাদ্রাসা প্রাঙ্গণে সংগৃহীত ও রোপণকৃত গাছের পরিচর্যা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সহকারী জজ পরিচয়ে থানায় রাত কাটাতে গিয়ে আটক প্রতারক

সহকারী জজ পরিচয়ে থানায় রাত কাটাতে গিয়ে আটক প্রতারক