ঢাকা | বঙ্গাব্দ

মাতারবাড়ীতে অনলাইন জুয়ার অভিযোগে দুই যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
মাতারবাড়ীতে অনলাইন জুয়ার অভিযোগে দুই যুবক আটক ছবির ক্যাপশন: মাতারবাড়ীতে অনলাইন জুয়ার অভিযোগে দুই যুবক আটক
ad728

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার (২৭ জুলাই) গভীর রাতে মাতারবাড়ী নতুন বাজার এলাকার পুরাতন সিএনজি স্টেশনের পূর্ব পাশে অবস্থিত একটি হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই যুবককে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকার আলফাজ (২৬) এবং মো. শাহেদ (২১)।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মোজাহেরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্থানীয়ভাবে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার তথ্য পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে।

তিনি আরও জানান, ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে এবং আটক দুজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জমি নিয়ে বিরোধে দুই চাচাতো ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভি

জমি নিয়ে বিরোধে দুই চাচাতো ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভি