দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরধরে রাতের আঁধারে বাড়ির মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ানে শান্তিনগর গ্রামে মোঃ ফজলু হক এর বাড়িতে রাতের আঁধারে বসতবাড়ি থেকে মালামাল চুরি করে এবং শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র সহ টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগীরা বলেন,আমরা কেউ বাড়িতে থাকি না অনেক দিন ধরে। ফজলু হক বলেন আমি ঢাকাতে একটা চাকুরি করি, আমার পরিবার নিয়ে।আমার মেয়ের এইচএসসি পরীক্ষা চলছে এজন্য আমরা বাড়িতে এসেছি এবং আমি সহ আমার পরিবার ঢাকাতে থাকে এই সুযোগে আমার বাড়িতে পূর্বের শত্রুতার জের ধরে বাড়ির মালামাল টাকা পয়সা স্বর্ণ অলংকার এবং আমার মেয়ের পরীক্ষার প্রবেশপত্র সহ চুরি করে নিয়ে চলে যায়।
আমাদের সাথে পূর্বের শত্রুতা ছিলো জনি নামে এক ব্যক্তির তিনি আমাদের কে হুমকি ধামকি দিয়ে আসে,আমাদের ধারণা জনির লোকজন দিয়ে আমার বাড়িতে লুটপাট করাইছে আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মোঃখালেদুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
A H M Hafizul Bari