ঢাকা | বঙ্গাব্দ

মৌলভীবাজারে হেলমেটবিহীন ষ চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
মৌলভীবাজারে হেলমেটবিহীন ষ চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট ছবির ক্যাপশন:
ad728
মৌলভীবাজারে হেলমেটবিহীন ষ চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি,

মৌলভীবাজার সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা শহরের ওয়াপদা পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে পাঁচজন চালকের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় এ অভিযান পরিচালনা করেন।

মোবাইল কোর্ট চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারায় হেলমেট ব্যবহার না করায় পাঁচটি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে আইন লঙ্ঘনকারী চালকদের কাছ থেকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, হেলমেট ব্যবহার শুধু আইন মানার বিষয় নয়, এটি চালকের জীবন রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। এ সময় উপস্থিত চালক ও পথচারীদের সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন করতে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও ভবিষ্যতে অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধভাবে উত্তোলিত ৬শ ঘনফুট বালু জব্দ, মোবাইল কোর্টের অভিযান

অবৈধভাবে উত্তোলিত ৬শ ঘনফুট বালু জব্দ, মোবাইল কোর্টের অভিযান