মহেশখালী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর উদ্যোগে হজ ও ওমরাহ বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
কক্সবাজার মহেশখালী প্রতিনিধি: আবদুর রহমান
কক্সবাজারের মহেশখালীতে ‘মহেশখালী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর উদ্যোগে হজ ও ওমরাহ বিষয়ক এক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া আল ঈমান আদর্শ মহিলা আলিম মাদ্রাসা মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উত্তর মহেশখালীর হোয়ানক, কালারমার ছড়া, ধলঘাটা ও মাতারবাড়ি ৪টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, চাকরিজীবি, ব্যবসায়ী সরকারি বেসরকারি কর্মকর্তা, স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন। মহেশখালী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’ এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম বকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ, মহেশখালী সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মকসুদ আহমদ, বাংলা বিভাগের প্রভাষক আলহাজ্ব মোঃ সরোয়ার কামাল মঞ্জু, আমেরিকা প্রবাসী আরিফুল হক সিকদার, মাস্টার শাহ আলম, আঞ্জুমানে রহমানিয়া আহমদীয়া সুন্নিয়া ট্রাষ্ট কক্সবাজার জেলার জনসংযোগ কর্মকর্তা মাওঃ একরামুল হক রানা, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হামিদ, মাওলানা সোলাইমান, মাওলানা ফয়জুল্লাহ সাকি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রহিম, মহেশখাী উপজেলার যুবদলের সাবেক আহবায়ক মোস্তফা কামাল, সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান, সাংবাদিক হোবাইব সজীব, মাস্টার আব্দুল মান্নান, কালারমারছড়া মইনুল ইসলাম আলিম মাদ্রাসার উপধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মুবিনুল হক, মাওঃ নুরুল আলম ও আবুল কাশেম প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা সঠিকভাবে হজ ও ওমরাহ পালনের গুরুত্ব, নিয়ম-কানুন এবং হজযাত্রীদের জন্য সার্বিক সহায়তা ও সঠিক দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে হজ ও ওমরাহ যাত্রীদের নিরাপদ সফর, মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Mehedi Hasan