ঢাকা | বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

  • নিউজ প্রকাশের তারিখ : May 21, 2026 ইং
মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ ছবির ক্যাপশন: মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১
ad728
টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১
 
মোঃসাজিদ পিয়াল টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

টাঙ্গাইলের সখিপুরউপজেলার বড়চওনা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।বুধবার (২১ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে সখিপুর উপজেলার বড়চওনা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
এদিকে জনস্বার্থে টাঙ্গাইল জেলার সর্বত্র মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয়দের মাঝে মাদকের বিস্তার রোধে সচেতনতা কার্যক্রমের পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হলেন রূপগঞ্জ

জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হলেন রূপগঞ্জ