ঢাকা | বঙ্গাব্দ

পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র ছবির ক্যাপশন:
ad728

পূর্বাচলে সার্বিক নিরাপত্তায় ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো: আলী হোসেন ফকির বলেছেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও আইন-শৃঙ্খলা জোরদারে পূর্বাচলে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস ও ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। গতকাল ১জুলাই বুধবার পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১নম্বর সেক্টরের ১০২নং সড়কের ৪৪নং প্লটে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

আইজিপি মো: আলী হোসেন ফকির আরো বলেন, পূর্বাচলে আইন-শৃঙ্খলা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন শেষে আইজিপি বলেন, পূর্বাচল নতুন শহরের ক্রমবর্ধমান জনসংখ্যা ও অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে সেখানে শক্তিশালী পুলিশি অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র, দুটি পুলিশ লাইনস, তিনটি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, এসব স্থাপনা নির্মাণের জন্য পুলিশের অনুকূলে মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি পৃথক বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এই বিভাগে প্রায় ৬ হাজার ৫২৪ জন পুলিশ সদস্যের জনবল সৃষ্টিরও পরিকল্পনা করা হয়েছে। বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থিতা বাতিল, নির্বাচনে নেই মঞ্জ

কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থিতা বাতিল, নির্বাচনে নেই মঞ্জ