ঢাকা | বঙ্গাব্দ

জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2026 ইং
জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা ছবির ক্যাপশন: জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা
ad728
কুষ্টিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

//কুষ্টিয়া জেলা প্রতিনিধি এস এম বাদল//
 
কুষ্টিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৫৫০ জনকে কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির  কুষ্টিয়া 
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো: ইমরান বিশ্বাস, জুলাই যোদ্ধা হাফেজ সেলিম রেজা ও শহর শাখার সেক্রেটারি পারভেজ মোশাররফ। এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন।
এস,এসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মান জানাতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, পবিত্র কোরআনসহ বিভিন্ন উপহার তুলে দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ, নীতি-নৈতিকতা ও জীবনের লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে এবং মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। অহংকার ও জুলুমের পরিণতি ধ্বংস, এ কথা মনে রেখে মানবিক হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; জ্ঞানের গভীরে যেতে হবে এবং জ্ঞান অন্বেষণে নিজেদের নিয়োজিত রাখতে হবে। ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন হিসেবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা, উৎসাহিত করা এবং নৈতিক ও আদর্শিক বিকাশে ভূমিকা রাখার চেষ্টা করে।’
সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, ছাত্রশিবির সম্পর্কে আগে তাদের যে ধারণা ছিল, অনুষ্ঠানে এসে তা অনেকটাই পরিবর্তিত হয়েছে। বিশেষ করে সম্মাননা স্মারক ও উপহারের পাশাপাশি পবিত্র কোরআন উপহার পেয়ে তারা আনন্দিত। ভবিষ্যৎ জীবনে আদর্শিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে নিজেদের সম্পৃক্ত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। 
অনুষ্ঠানে হিল্লোল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত পরিবেশন করা হয়।
কুষ্টিয়ায় শিবিরের উদ্যোগে আয়োজিত মেধাবী সংর্ধনায় শিক্ষার্থী ও অতিথিরা 

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
কুষ্টিয়ায় মাদক মামলায় দুই নারীকে যাবজ্জীবন

কুষ্টিয়ায় মাদক মামলায় দুই নারীকে যাবজ্জীবন