ঢাকা | বঙ্গাব্দ

দৌলতপুরে জুলাই শহীদ দিবস পালিত, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
দৌলতপুরে জুলাই শহীদ দিবস পালিত, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছবির ক্যাপশন:
ad728
দৌলতপুরে জুলাই শহীদ দিবস পালিত, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া  দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় ১৬ ই জুলাই, জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন,দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) প্রদীপ কুমার দাস,দৌলতপুর থানা পুলিশের উপ পরিদর্শন মোঃ মহসিন আলী,উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওঃ বেলাল উদ্দিন,উপজেলা বিএনপি'র  সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা,মোঃজহুরুল করিম বিশ্বাস,সমাজসেবা কর্মকর্তা মোঃজহুরুল হক,উপজেলা প্রজেক্ট অফিসার মোঃ সোহেল রানা,শিক্ষক সভাপতি মোঃ ইয়াকুব আলী, মোঃ সানাউল হক সেন্ট মাষ্টার,দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি,  সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম (শাহীন),বিএনপি নেতা রাশেদুল হক শামীম, ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদুজ্জামান রুবেল, ছাত্রদলের নেতা মিঠু শেখ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রকিসহ অন্যান্যরা।এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের বীরত্বগাথা ও দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, শহীদদের এই আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সভা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ ছাড়াও উপজেলা মডেল মসজিদ সাংস্কৃতিক কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে 
বৃহস্পতিবার বাদ জোহর দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
খুলনায় কর্তব্যরত অবস্থায় রেলওয়ে পুলিশের কনস্টেবলের আত্মহত্যা

খুলনায় কর্তব্যরত অবস্থায় রেলওয়ে পুলিশের কনস্টেবলের আত্মহত্যা