ঢাকা | বঙ্গাব্দ

দৌলতপুরে পুলিশের অভিযানে ২কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
দৌলতপুরে পুলিশের অভিযানে ২কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক ছবির ক্যাপশন: দৌলতপুরে পুলিশের অভিযানে ২কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক
ad728
দৌলতপুরে পুলিশের অভিযানে ২কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক

//, প্রতিনিধিঃ-এস, এম, বাদল কুষ্টিয়া//

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে। 
গতকাল শুক্রবার বেলা ১.৪৫ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এস আই মহাসিন ও সঙ্গীয় ফোর্স সহ পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামে জৈনক কালাচাঁদ মন্ডলের বাড়ির সামনে চেকপোস্ট কলে ২ কেজি গাঁজা সহ মাদক কারবারি হবিবার মন্ডল (৫৪) কে হাতেনাতে আটক করেছে। ২ কেজি গাঁজার অনুমানিক মূল্য ৬০০০০/=হাজার টাকা।
এবিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিবার মন্ডল নামের একজন মাদক কারবারিকে ২কেজি গাঁজা সহ হাতেনাতে আটক করতে সক্ষম হয় দৌলতপুর থানা পুলিশ। পরে শনিবার আটককৃত ব্যক্তিকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান দৌলতপুর উপজেলায় মাদক নির্মূল ও মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষায় দৌলতপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে না: বরিশালে তথ্যমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে না: বরিশালে তথ্যমন্ত্রী