ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সুযোগ আর ১দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সুযোগ আর ১দিন ছবির ক্যাপশন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সুযোগ আর ১দিন
ad728
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সুযোগ আর ১দিন

নিজস্ব প্রতিবেদক ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে প্রাথমিক আবেদন চলছে। আবেদনের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের অন্য সব শর্ত অপরিবর্তিত থাকবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ভর্তি পরীক্ষার সময় ও কেন্দ্রের তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন
শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদন করা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় দেওয়া সব শর্ত মেনে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে উচ্চমাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর ১ ঘণ্টার মধ্যে দিতে হবে। শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে যথাক্রমে ৪০ শতাংশ ও ৬০ শতাংশ হিসাবে ১০০ নম্বর ও এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয় পছন্দক্রম অনুসারে বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল