ঢাকা | বঙ্গাব্দ

যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন:
ad728

যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা প্রতিনিধি:

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিএনপির মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শুরু হওয়ার কথা ছিল। সরকার গঠনের পর যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠকে অংশ নেওয়া নেতাদের সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময়ই বৈঠকের মূল উদ্দেশ্য। তবে নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে বিএনপির ভবিষ্যৎ সম্পর্ক ও সমন্বয় নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৈঠকে অংশ নিতে যমুনায় উপস্থিত হন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, দলটির নেতা ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ যুগপৎ আন্দোলনের শরিক বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রে শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি উল্লেখ থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শরিক দলগুলোর সঙ্গে বিএনপির সম্পর্ক ও ভবিষ্যৎ সমন্বয় নিয়েও আলোচনা হতে পারে।

এদিকে বৈঠক উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতাকেও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হতে দেখা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শপথের পরই চন্দ্রিমা উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধ

শপথের পরই চন্দ্রিমা উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধ