কর্মসংস্থান ব্যাংক নেবে ২৮৭ জন, আবেদন শেষ ২৩ জুন
নিজস্ব প্রতিবেদক ঢাকা
‘কর্মসংস্থান ব্যাংক’ বিভিন্ন শূন্য পদে নিয়োগে আবেদন চলছে। ব্যাংকটি তিনটি পদে মোট ২৮৭ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের আবেদন করতে পারবেন ২৩ জুন পর্যন্ত।
পদের বিবরণ ও বেতন স্কেল
১. সহকারী অফিসার (সাধারণ): পদসংখ্যা ১২৫। বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)।
২. সহকারী অফিসার (ক্যাশ): পদসংখ্যা ৬৩। বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)।
৩. ডাটা এন্ট্রি অপারেটর: পদসংখ্যা ৯৯। বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)।
আবেদনের যোগ্যতা ও বয়স
সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ): যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। প্রার্থীরা এই দুটি পদের যেকোনো একটিতে আবেদন
A H M Hafizul Bari