ঢাকা | বঙ্গাব্দ

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ছবির ক্যাপশন: ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
ad728
মহেশখালীতে চলতি অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

আবদুর রহমান মহেশখালী থেকে। 

মহেশখালীতে চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার, ফলের চারা সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ১লা জুলাই দুপুরে মহেশখালী উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বিতরণ করা হয়। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্টিত বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফার। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আ.স.ম জাহেদুল হক নাহিদ, সাবেক যুগ্ম আহবায়ক আনছার উল্লাহ বি,এ, পৌর বিএনপি নেতা নুরুল ইসলাম, বড় মহেশখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক মোক্তার আহমেদ, ইউপি সদস্য শফিউল আলম সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগন। মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফার জানান, এ কর্মসূচির আওতায় নারকেল চারা ১০৫০ জন কে জনপ্রতি ৫টি নারকেল চারা, ৫টি বাঁশের খুটি, ২৫ কেজি গোবর স্যার দেওয়া হয়েছে।  এছাড়াও ১৫০০ জন কৃষক কে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি স্যার, ১০ কেজি এমওপি স্যার দেওয়া হয়েছে। 
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত আস

টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত আস