ঢাকা | বঙ্গাব্দ

টর্চলাইটের আঘাতে প্রাণ গেল বাবার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
টর্চলাইটের আঘাতে প্রাণ গেল বাবার ছবির ক্যাপশন: টর্চলাইটের আঘাতে প্রাণ গেল বাবার
ad728

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মহিষ বিক্রির টাকা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের আঘাতে এক গ্রামপুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত বানেজ উদ্দিন (৫৫) উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় চৌকিদার (গ্রামপুলিশ) হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাজীব (২৮) নিহতের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বানেজ উদ্দিন একটি মহিষ বিক্রি করেন। সেই বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে রাতে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রাজীব হাতে থাকা একটি ভারী টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে বানেজ উদ্দিন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মহিষকুণ্ডি এলাকায় তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মরদেহের সুরতহালসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শিক্ষা উপকরণে শিক্ষার্থীদের আকর্ষণ

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শিক্ষা উপকরণে শিক্ষার্থীদের আকর্ষণ