ঢাকা | বঙ্গাব্দ

সুজন হত্যা মামলার অন্যতম আসামি মোঃ ফয়সাল আহমেদ ফাহিম (২৩) র‌্যাব-১৪ টাঙ্গাইল কর্তৃক গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
সুজন হত্যা মামলার অন্যতম আসামি মোঃ ফয়সাল আহমেদ ফাহিম (২৩) র‌্যাব-১৪ টাঙ্গাইল কর্তৃক গ্রেফতার ছবির ক্যাপশন: সুজন হত্যা মামলার অন্যতম আসামি মোঃ ফয়সাল আহমেদ ফাহিম (২৩) র‌্যাব-১৪ টাঙ্গাইল কর্তৃক গ্রেফতার
ad728
টাঙ্গাইলের মধুপুর থানার সুজন হত্যা মামলার অন্যতম আসামি মোঃ ফয়সাল আহমেদ ফাহিম (২৩) র‌্যাব-১৪ টাঙ্গাইল কর্তৃক গ্রেফতার 

মো: সাজিদ পিয়াল, টাংগাইল জেলা প্রতিনিধি


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন ডাকাতি, দমনপীড়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা তৎপর।এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুন ২০২৬খ্রিঃ সন্ধ্যা অনুমান ১৯০০ ঘটিকায় টাঙ্গাইল সদর থানার ঘাটাইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টাঙ্গাইলের কালিহাতি থানার সুজন হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত অন্যতম অভিযুক্ত মোঃ ফয়সাল আহমেদ ফাহিম (২৩) জেলা-টাঙ্গাইল’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার পর থেকেই উক্ত আসামি আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো।এজাহারের বিবরণে জানা যায় যে, নিহত সুজন এর পরিবারের সাথে ধৃত অভিযুক্তসহ এজাহারনামীয় অভিযুক্তদের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এরই প্রেক্ষিতে নিহত সুজন ও মামা বাদী মোঃ আবু সাইদ (৪০) গত ২২ মে ২০২৬খ্রিঃ সকাল অনুমান ০৮৩০ ঘটিকায় বিরোধ জমিতে গেলে ধৃত অভিযুক্তসহ অপর অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে। পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তাদেরকেও আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। নিহত সুজনসহ আহত পরিবারের অন্য সদস্যদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত সুজনের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যূ বরণ করে। উক্ত ঘটনায় নিহত সুজনের মামা মোঃ আবু সাইদ (৪০), পিতা-মোঃ সুরুজ আলী, সাং-গোপদ, থানা-মধুপুর,জেলা-টাঙ্গাইল বাদী হয়ে টাঙ্গাইল মধুপুরথানায়পেনালকোডের১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/৩৪ সংযোজন ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-২৯, তারিখ-২৪ মে ২০২৬খ্রিঃ। গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।স্বাক্ষরিত সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে ১। উক্ত প্রেস রিলিজ সম্পর্কে কোন তথ্যের প্রয়োজন হলে ক্যাম্প কমান্ডার সিপিসি-৩,টাঙ্গাইল ক্যাম্প, টাঙ্গাইল এর মোবাইল নং-০১৭৭৭-৭১১৪৩৩ এ  যোগাযোগ করার জন্য অনুরোধ করা  হলো।২। নিউজটি অনলাইনে প্রচারের পর লিংকটি নিম্নোক্ত ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এ পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদ

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদ