ঢাকা | বঙ্গাব্দ

শপিংয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
শপিংয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ছবির ক্যাপশন:
ad728
রূপগঞ্জে শপিংয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

শপিংয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী এলাকার যুবক রিটন মিয়াকে (২২) গত ৬জুলাই রাতে রূপগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। ভুলতা গাউছিয়া নূর মেনশনের ৪র্থ তলার সুগন্ধা আবাসিক হোটেলের ৪০৪ নম্বর কক্ষে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিটন মিয়া মনোহরদী এলাকার নজরুল ইসলামের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গত ৩০জুন অভিযুক্ত আসামী রিটন মিয়া ওই কিশোরীকে শপিং করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুলতা সুগন্ধা আবাসিক হোটেলের ৪০৪ নম্বর কক্ষে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। গ্রেফতারকৃত যুবক রিটন মিয়াকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুরুষ শূন্য বরুনা \ অস্ত্র উদ্ধার হয়নি \ গ্রেফতার হয়নি গুলিব

পুরুষ শূন্য বরুনা \ অস্ত্র উদ্ধার হয়নি \ গ্রেফতার হয়নি গুলিব