ঢাকা | বঙ্গাব্দ

র‍্যালি ও আলোচনা সভায় পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
র‍্যালি ও আলোচনা সভায় পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ ছবির ক্যাপশন: র‍্যালি ও আলোচনা সভায় পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬
ad728
র‍্যালি ও আলোচনা সভায় পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬

মো: সাজিদ পিয়াল, টাংগাইল জেলা প্রতিনিধি 

টাঙ্গাইল ৬ জুলাই ২০২৬  র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সরকারি কর্মকর্তা বিভিন্ন দপ্তরের প্রতিনিধি জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি হচ্ছে গ্রামীণ উন্নয়ন। তাই দারিদ্র্য বিমোচন কর্মসংস্থান সৃষ্টি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।অনুষ্ঠান শেষে জাতীয় পল্লী উন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণ কামনা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন