ঢাকা | বঙ্গাব্দ

মানদণ্ডে উত্তীর্ণ না হওয়ায় ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
মানদণ্ডে উত্তীর্ণ না হওয়ায় ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের ছবির ক্যাপশন:
ad728

মানদণ্ডে উত্তীর্ণ না হওয়ায় ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ঢাকা প্রতিনিধি: 

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। পরীক্ষায় কিছু পণ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ, ক্ষতিকর অণুজীবের উপস্থিতি এবং নির্ধারিত মানের সঙ্গে অসঙ্গতি পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, অতিরিক্ত প্রিজারভেটিভ শনাক্ত হওয়ায় ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেস-এর আমের আচার এবং কাজী ফুড ইন্ডাস্ট্রিজ-এর বেলিসিমো ব্র্যান্ডের রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিম বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া অলিভ বাংলাদেশ-এর লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, মোরিংগা+মাচা ফোমিং মিল্ক ফেসওয়াশ এবং অ্যালোভেরা শ্যাম্পুতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়ায় সেগুলোও বাজার থেকে তুলে নিতে বলা হয়েছে।

অন্যদিকে ডেকো ফুডস-এর ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভ্যারিয়েন্টের সফট ড্রিংক পাউডারে নির্ধারিত মানের তুলনায় ভিটামিন ‘সি’ কম থাকায় পণ্য দুটি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসটিআই জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। লাইসেন্স নবায়ন বা প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ বন্ধ রাখতে হবে। একই সঙ্গে দেশের সব পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতার কাছ থেকেও পণ্যগুলো দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না তা নিয়মিত তদারকি করা হবে। কোনো প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিএসটিআইর মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক ভোক্তাদের পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি কোনো পণ্যের মান নিয়ে সন্দেহ বা ভেজালের অভিযোগ থাকলে তা বিএসটিআইকে জানাতে আহ্বান জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে দাড়াইশ সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে দাড়াইশ সাপ উদ্ধার