ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে চালককে বেঁধে মারধর করে অটোরিকশা ছিনতাই

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
রূপগঞ্জে চালককে বেঁধে মারধর করে অটোরিকশা ছিনতাই ছবির ক্যাপশন:
ad728
রূপগঞ্জে চালককে বেঁধে মারধর করে অটোরিকশা ছিনতাই
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকার অটোরিকশা চালক সম্ভুনাথ সরকারকে (৫৫) হাত-পা বেঁধে মারধর করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১৩জুলাই সোমবার দুপুরে রূপগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার বিদ্যুৎ অফিসের অদূরে নির্জন স্থানে এঘটনা ঘটে।পুলিশ জানায়, অটোরিকশা চালক সম্ভুনাথ সরকার গতকাল সোমবার পূর্বাচলের জলসিঁড়ি এলাকায় যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে গোয়ালপাড়া এলাকার বিদ্যুৎ অফিসের অদূরে নির্জন স্থানে একটি অজ্ঞাত মাইক্রোবাসে দুর্বৃত্তরা তার অটোরিকশার গতিরোধ করে। এসময় মাইক্রোবাস  থেকে নেমে আসা তিন-চারজন অজ্ঞাত ব্যক্তি সম্ভুনাথ সরকারকে গাড়িতে তুলে নিয়ে রশি দিয়ে হাত-পা, চোখ বেঁধে ফেলে। দুর্বৃত্ত দলের অপর দুই-তিন সদস্য তার আড়াই লাখ টাকা মূল্যের ব্যাটারিচালিত অটোরিকশাটি চালিয়ে নিয়ে যায়। একপর্যায়ে দুবর্ৃৃত্তরা সম্ভুনাথ সরকারকে এলোপাতাড়ি মারধর করে দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে সম্ভুনাথ সরকার বাদী হয়ে অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, অটোরিকশা চালক সম্ভুনাথ সরকারের উপর হামলা, মারধরস ও অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
দৌলতপুরে যুবদল নেতার কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবা

দৌলতপুরে যুবদল নেতার কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবা