ঢাকা | বঙ্গাব্দ

দৌলতপুরে যুবদল নেতার কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
দৌলতপুরে যুবদল নেতার কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবির ক্যাপশন:
ad728
দৌলতপুরে যুবদল নেতার কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
কুষ্টিয়া প্রতিনিধিঃ-
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম মাসুমের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দৌলতপুরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কয়েকশ নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিলটি দৌলতপুর সেন্টার থেকে শুরু করে থানা বাজারে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন– দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম মাসুম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবল কর্নেল। এসময় উপজেলা বিএনপি'র সাবেক সদস্য আলাউদ্দিন বাদল,উপজেলা কৃষকদের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু মাস্টার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম গাজী সুমন,পিয়ারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন ফরাজিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি নেতাকে কুপিয়ে জখম

বিএনপি নেতাকে কুপিয়ে জখম