কালারমারছড়া যুবদল নেতা শাহাদাত হোসাইন দোয়েলের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত।
আবদুর রহমান কক্সবাজার মহেশখালী থেকে
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন যুবদলের সাবেক নেতা শাহাদাত হোসাইন দোয়েলের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে (২১ সেপ্টেম্বর) সোমবার কালারমারছড়া কাদেরিয়া মজিদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ স্মরন সভায় ভাচ্যুয়ালি ওমরাহ হজ্ব পালন করতে গেলে সৌদি আরব মক্কা নগরী থেকে যুক্ত হয়েছেন প্রধান অতিথি হিসেবে কালারমারছড়া কাদেরিয়া হাফেজিয়া মজিদিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি তরুণ সমাজ সেবক সাংবাদিক হোবাইব সজীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক সরওয়ার কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সুপার হাফেজ মাহফুজুল হক। সভা সঞ্চালনা ও দোয়া চেয়ে মোনাজাত করেন, কালারমারছড়া মনগাজী জামে মসজিদের ইমাম আব্দুল মালেক।এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুর রহমান, রাইহান উদ্দিন নিশান, যুবরাজ, সাঈদী, রমজু, আশেক, নজরুল ইসলাম, আবু তাহের, আনছারু করিম, মাদ্রাসার অর্থ সম্পাদক বদি আলম প্রমুখ।এছাড়া কুরআনের হাফেজরা উপস্থিত ছিলেন,
সভায় প্রধান অতিথি হোবাইব সজীব সকলের উদ্যাশে বক্তব্যে বলেন, মরহুম শাহাদাত হোসাইন দোয়েল ছিলেন আমাদের মাথার উপর ছায়া ও আমাদের কলিজার ভাই। তিনি যুবদলের একনিষ্ঠ কর্মী। দলের কর্মী ও এলাকায় সকলের প্রিয় একজন মানুষ ছিলেন তিনি। দলের সাথে তার ছিল আত্মার সম্পর্ক। দেশ ও জাতীর এ দু:সময়ে তার মতো নেতার খুবই প্রয়োজন ছিল। মরহুম দোয়েল খালেদা জিয়ার সকল কর্মসূচীতে স্বতঃফুর্ত অংশ নিতেন। তিনি ১৭ বছর ফেরারী জীবন যাপন করেছেন।
মরহুম খায়রুল্লাহ মাতাব্বার ফাউন্ডেশনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
A H M Hafizul Bari