ঢাকা | বঙ্গাব্দ

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ১২৫ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ১২৫ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন: টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ১২৫ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ad728
টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ১২৫ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মো: সাজিদ পিয়াল, টাংগাইল জেলা প্রতিনিধি 

টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৫ বোতল নেশাজাতীয় 'এসকাফ সিরাপ' উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প।র‍্যাব জানায় বাংলাদেশ সরকারের মাদকবিরোধী 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কের গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মোটরসাইকেলে তল্লাশি টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ১২৫ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২৫ বোতল নেশাজাতীয় 'এসকাফ সিরাপ'উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলার মো. হাসিম বাবু (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. সিয়াম (২০)।র‍্যাবের দাবি জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের হেফাজতে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১২৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল একটি মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসকাফ সিরাপ সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বিরল ‘ক্যান্টর কুকরি’ সাপ উদ্ধার, বন বিভাগের কাছে

শ্রীমঙ্গলে বিরল ‘ক্যান্টর কুকরি’ সাপ উদ্ধার, বন বিভাগের কাছে