ঢাকা | বঙ্গাব্দ

প্যারাসোলিং থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
প্যারাসোলিং থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু ছবির ক্যাপশন: প্যারাসোলিং থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু প্যারাসোলিং থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু
ad728
দরিয়া নগর এলাকায় প্যারাসোলিং থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু 

আবদুর রহমান   কক্সবাজার। থেকে। 

কক্সবাজারের কলাতলী দরিয়া নগর এলাকায় প্যারাসোলিং থেকে পড়ে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে 
শনিবার সকালে দরিয়া নগর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
স্হানীয়দের অভিযোগ এর আগেও একই মালিকের পরিচালিত অর্থাৎ ফরিদের মালিকানাধীন প্যারাসোলিং থেকে একাধিক পর্যটক দূর্ঘটনার শিকার হয়েছেন। তার পরেও এধরণের কাজ বন্ধ না হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্হানীয়দের মাঝে। 

‘ফ্লাই এয়ার সি স্পোর্টস’-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদের নিয়ন্ত্রণে পরিচালিত এই প্যারাসেইলিং পয়েন্টে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। স্হানীয় প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্হা না নেওয়ায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিমত পর্যটক সংশ্লিষ্টদের। 

সর্বশেষ একই প্রতিষ্টানে  একটি দুর্ঘটনায় নিয়ম ভেঙে একসঙ্গে দুজনকে আকাশে ওড়ালে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক দম্পতি ছিটকে পড়ে পা ও কোমরে গুরুতর আঘাত প্রাপ্ত হন বলে সুএে জানা গেছে। 

তথ্য নিয়ে জানা যায় এধরণের দূর্ঘটনার ফলে জেলা  প্রশাসনের পর্যটন ম্যাজিস্ট্রেট
তাদের কার্যক্রম বন্ধ করে দেয়,কিন্তু পরবর্তীতে তারা পূনরায় কিভাবে  কার্যক্রম চালায় এমন প্রশ্ন স্হানীয়দের। 

কক্সবাজার জেলা বিশ্বের পর্যটন নগরী হিসেবে বিবেচিত এই পর্যটক বহুল এলাকায় বিনোদনের নামে মৃত্যুর ঘটনা খুবই কষ্টের বিষয় বলে জানিয়েছেন আগত পর্যটকরা। 
স্হানীয় প্রশাসন কে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার দাবি তাদের।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশবাসীসহ বিশ্বের সকল বাঙালিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রা

দেশবাসীসহ বিশ্বের সকল বাঙালিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রা