ঢাকা | বঙ্গাব্দ

চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে নির্যাতন, চুল কেটে দেওয়ার অভিযো

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 2, 2026 ইং
চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে নির্যাতন, চুল কেটে দেওয়ার অভিযো ছবির ক্যাপশন: চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে নির্যাতন, চুল কেটে দেওয়ার অভিযো
ad728
চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে নির্যাতন, চুল কেটে দেওয়ার অভিযোগ 

রূপগঞ্জ উপজেলার ডহরগাও এলাকায় স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে আটক করে স্থানীয়দের মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ডহরগাও এলাকার একটি বাড়িতে তিন নারী প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তারা স্বর্ণের চেইন চুরির চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করেন। পরে অভিযুক্তদের রশি দিয়ে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আটক নারীরা হলেন—কুমিল্লার মুরাদনগর এলাকার সুমাইয়া আক্তার, খুলনার খালিশপুর এলাকার ইতি আক্তার এবং বালিয়াপাড়া এলাকার শারমিন আক্তার।
রূপগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। চুরির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও কাউকে বেঁধে মারধর করা ও চুল কেটে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৌলতপুরে পুলিশের অভিযানে ২কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক

দৌলতপুরে পুলিশের অভিযানে ২কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক