ঢাকা | বঙ্গাব্দ

সরকারের বেদখল জমির এক ভাগও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে - ভূমি প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
সরকারের বেদখল  জমির এক ভাগও  ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে - ভূমি প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন: সরকারের বেদখল জমির এক ভাগও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে - ভূমি প্রতিমন্ত্রী
ad728
সরকারের বেদখল  জমির এক ভাগও  ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে - ভূমি প্রতিমন্ত্রী

‎রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা :

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন,  সরকারের জমি একভাগও ছাড় দেওয়া হবে না।  যারা সরকারি জমি দখল করে রেখেছে, তাদের কাছ থেকে পুনরুদ্ধার করা হবে। 
‎গতকাল  ২১ সেপ্টেম্বর সোমবার  সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানাগার উপকরণ, নারী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাবমারসিবল পাম্প বিতরণ, পৌর শিশু পার্কের আধুনিকায়ন এবং  সৌন্দর্যবর্ধনে আয়োজিত উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 তিনি আরো বলেন,এ সরকার রাতের ভোটের সরকার নয়, এ সরকার গণতান্ত্রিক সরকার।  তারেক রহমানের সরকার ১৮ কোটি মানুষের নির্বাচিত সরকার।  অতএব সারা বাংলাদেশের পাশাপাশি রূপগঞ্জেও যেখানেই সরকারি জমি দখলে রাখা হয়েছে তা পুনরুদ্ধার করা হবে।  সরকারি জমি উদ্ধারের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। 
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন,  আজকে রূপগঞ্জের মানুষ ভূমিহীন হয়ে পড়ছে। তাদের ঠকানো হচ্ছে। নিরীহ এসব মানুষের নিরাপদ  বসবাস নিশ্চিত করতে হবে।  এছাড়া একশ্রেণির লোকেরা সরকারি জমিগুলো দখল করে রেখেছে।  আজকে ছেলেমেয়েদের খেলাধুলার মাঠ নেই। বেদখল হওয়া  সরকারি জমি উদ্ধার করে খেলাধুলার জন্য মাঠ তৈরি করার দাবি জানান তিনি। 
‎তারাবো পৌরসভা ও উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
 অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব  গোলাম ফারুক খোকন,  নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম,  আশরাফুল হক রিপন প্রমুখ। 
পরে রূপগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানাগার উপকরণ, নারী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাবমারসিবল পাম্প বিতরণ করা হয় । 

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টিসিবির পণ্য ব্যবসায়ীর কাছে বিক্রি, দুজন গ্রেপ্তার

টিসিবির পণ্য ব্যবসায়ীর কাছে বিক্রি, দুজন গ্রেপ্তার