ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ ভারত শূন্যরেখা থেকে চার দিনপর ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ। পতাকা বৈঠকে সফল বিজিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
বাংলাদেশ ভারত শূন্যরেখা থেকে চার দিনপর ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ। পতাকা বৈঠকে সফল বিজিবি ছবির ক্যাপশন: বাংলাদেশ ভারত শূন্যরেখা থেকে চার দিনপর ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ। পতাকা বৈঠকে সফল বিজিবি
ad728
বাংলাদেশ ভারত শূন্যরেখা থেকে চার দিনপর ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ।
পতাকা বৈঠকে সফল বিজিবি

কুষ্টিয়া প্রতিনিধি //এস, এম বাদল //

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চার দিন ধরে শূন্যরেখায় জীবনযাপন করা ১২ জনকে অবশেষে ফিরিয়ে নিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। তিনি জানান, সীমান্তের ১৫০/৩এস পিলারের কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন রানীনগর বিএসএফ ক্যাম্পের কর্মকর্তা এপি সুনীল কুমার যাদব
বৈঠকে সংক্ষিপ্ত আলোচনার পর বিএসএফ শূন্যরেখায় অবস্থানরত ১২ জনকে ফিরিয়ে নিতে সম্মত হয়। পরে ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের নিজেদের ভূখণ্ডে নিয়ে যায়
এর আগে গত শুক্রবার ভোরে চারজন নারী, চারজন পুরুষ ও চারজন শিশুসহ মোট ১২ জনকে দৌলতপুর উপজেলার চরবিলগাথুয়া সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে বিজিবিকে অবহিত করলে বিজিবি ও স্থানীয় জনতা তাদের পুনরায় সীমান্তের দিকে ফেরত পাঠায়।
এরপর থেকে ওই ১২ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। শনিবার অনুষ্ঠিত একটি পতাকা বৈঠকে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানালেও সোমবারের বৈঠকে অবস্থান পরিবর্তন করে ঘটনার শান্তিপূর্ণ সমাধানে বিজিবির কূটনৈতিক ও মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
বগা সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে এসে অবরোধের মুখে সেতুমন্ত্রী

বগা সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে এসে অবরোধের মুখে সেতুমন্ত্রী