ঢাকা | বঙ্গাব্দ

নীলফামারীতে ইয়াবাসহ দম্পতিসহ গ্রেপ্তার ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
নীলফামারীতে ইয়াবাসহ দম্পতিসহ গ্রেপ্তার ৩ ছবির ক্যাপশন: নীলফামারীতে ইয়াবাসহ দম্পতিসহ গ্রেপ্তার ৩
ad728
নীলফামারী প্রতিনিধি: রিমন চৌধুরী

নীলফামারীর ডিমলা উপজেলা সদরে অভিযান চালিয়ে ১০৫টি ইয়াবাসহ এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার বাবুর হাট হোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ডোমার উপজেলার কৃষি কলেজ পাড়া এলাকার মো. সবুজ রহমান (৩১) ও তাঁর স্ত্রী মোছা. জিবন্নাহার বিথী (২৫) এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার মৃত ময়নুল ইসলামের ছেলে মো. সহিদুল ইসলাম (৩৪)। সবুজ ও জিবন্নাহার বিথী দম্পতি ডোমার উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও ডিমলা উপজেলা সদরের হোলারজুম্মা এলাকার বাসিন্দা বিউটি বেগমের বাসায় ভাড়া থাকতেন।

বাসার মালিক বিউটি বেগম জানান, প্রায় ২০ দিন আগে সবুজ ও জলিহা দম্পতি তাঁর বাসাটি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা পুলিশের সহযোগিতায় বাবুর হাট সদর এলাকায় মাদক উদ্ধার অভিযান চালান জেলা ডিবির সদস্যরা। অভিযানের সময় বিউটি বেগমের ভাড়া বাসা থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ১০৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ইমরান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করবে ভারত

বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করবে ভারত