ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গার্মেন্টস শ্রমিক গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গার্মেন্টস শ্রমিক গ্রেফতার ছবির ক্যাপশন:
ad728
রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গার্মেন্টস শ্রমিক গ্রেফতার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫নম্বর ক্যানেল এলাকায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গতকাল ১৪জুলাই মঙ্গলবার গার্মেন্টস শ্রমিক খাইরুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সে কুমিল্লা জেলার মুরাদনগর থানার চাবিতলা এলাকার আব্দুল জলিলের ছেলে।
পুলিশ জানায়, গত ১৩জুলাই রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মা বাড়ির পাশের একটি দোকানে কেনাকাটা করতে গেলে সেই সুযোগে খাইরুল ইসলাম তাদের ঘরে প্রবেশ করে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত খাইরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাপানের বিপক্ষে সেরা একাদশে নেইমার কি থাকছেন? যে আভাস দিলেন

জাপানের বিপক্ষে সেরা একাদশে নেইমার কি থাকছেন? যে আভাস দিলেন