ঢাকা | বঙ্গাব্দ

দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ সৈকত মোল্লা নামে এক যুবক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ সৈকত মোল্লা নামে এক যুবক ছবির ক্যাপশন: দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ সৈকত মোল্লা নামে এক যুবক
ad728
কুষ্টিয়া দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ সৈকত মোল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ

‎শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে ভাগযোত মাছ বাজারের জৈনক জাহিদের দোকানের সামনে পাকা রাস্তার উপরে পুলিশ তল্লাশি চালিয়ে যুবকের কোমর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।
‎আটককৃত যুবক পাকুড়িয়া মহিষকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার ছেলে সৈকত মোল্লা (২৭)।‎দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এস আই সৈকত, এ এস আই মাজেদ, কনস্টেবল হাবিব ও কনস্টেবল আজম এই সফল অভিযানটি পরিচালনা করে অস্ত্র,গুলি ও ম্যাগজিন উদ্ধার করেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানটি পরিচালনা করে সৈকত নামে ওই যুবকের কাছ থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়, সৈকত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
রূপগঞ্জ তারাবো পৌরসভায় মানসিক ভারসাম্যহীন গৃহকর্মীর আত্মহত্য

রূপগঞ্জ তারাবো পৌরসভায় মানসিক ভারসাম্যহীন গৃহকর্মীর আত্মহত্য