ঢাকা | বঙ্গাব্দ

১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন: ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ad728
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প মাদক ১৮৪ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১২সেপ্টেম্বর শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাকপুর এলাকার মৃত কুতব উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৫৫) ও চাঁদপুর জেলার মতলব থানার কলাকান্দা এলাকার তাজুল ইসলামের ছেলে রাসেল আহম্মেদ (৩৫)। তারা দীর্ঘদিন ধরে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাবো এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডোমারের হরিনচড়া বুড়িরহাটে স্কুলছাত্রকে বলৎকারের অভিযোগ ব্যবস

ডোমারের হরিনচড়া বুড়িরহাটে স্কুলছাত্রকে বলৎকারের অভিযোগ ব্যবস