ঢাকা | বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে বিরল ‘ক্যান্টর কুকরি’ সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
শ্রীমঙ্গলে বিরল ‘ক্যান্টর কুকরি’ সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর ছবির ক্যাপশন:
ad728
শ্রীমঙ্গলে বিরল ‘ক্যান্টর কুকরি’ সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে একটি বিরল প্রজাতির ক্যান্টর কুকরি (Cantor's Kukri Snake) সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পূর্ণ বিষহীন হলেও বিরল এ সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন একটি পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টা ১০ মিনিটের দিকে শ্রীমঙ্গল শহরের শাজি বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের বাসায় হঠাৎ সাপটি দেখা যায়। সে সময় বাসায় কোনো পুরুষ সদস্য না থাকায় পরিবারের সদস্যরা বিষয়টি তাঁর প্রবাসী মেয়ের জামাইকে জানান। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করেন। পরে সাপটি শনাক্ত করা হয় ক্যান্টর কুকরি সাপ (Cantor's Kukri Snake) হিসেবে, যার বৈজ্ঞানিক নাম Oligodon cyclurus। এটি বাংলাদেশের অত্যন্ত বিরল এবং সম্পূর্ণ নিবিষ (বিষহীন) একটি প্রজাতির সাপ।

উদ্ধার শেষে সাপটিকে অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। পরবর্তীতে বন বিভাগের মাধ্যমে সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন জানায়, বিরল এই প্রজাতির সাপের পরিচয় নিশ্চিত করেন বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ।

নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন