ঢাকা | বঙ্গাব্দ

র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৯৯ বোতল ফায়ারডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৯৯ বোতল ফায়ারডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার ছবির ক্যাপশন: র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৯৯ বোতল ফায়ারডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার
ad728
টাঙ্গাইলে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৯৯ বোতল ফায়ারডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মো: সাজিদ পিয়াল, টাংগাইল জেলা প্রতিনিধি 

সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১ মে ২০২৬ খ্রি. অনুমান রাত ০০:৪০ ঘটিকায় টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডের পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে।
উক্ত চেকপোস্টে লালমনিরহাট থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী “আহসান পরিবহন” নামক যাত্রীবাহী বাস তল্লাশী করে নারী মাদক কারবারি মোছাঃ রেহেনা বেগম (৫৫), জেলা-বগুড়া’কে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য “ফায়ারডিল” থাকার কথা স্বীকার করেন।আটককৃত মাদক কারবারির দেওয়া তথ্য ও দেখানো অনুসারে তার হেফাজতে থাকা ব্যাগ থেকে বিশেষ কৌশলে সংরক্ষিত ৯৯ (নিরানব্বই) বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য “ফায়ারডিল” এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।ধৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকার ধামরাইয়ে উৎসব মুখর আনন্দঘন পরিবেশে লাখো পূর্ণার্থী ভক্

ঢাকার ধামরাইয়ে উৎসব মুখর আনন্দঘন পরিবেশে লাখো পূর্ণার্থী ভক্