ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে গ্যাস সংকটে স্থবির শিল্প-কারখানা, ভোগান্তিতে যানবাহন চালক ও বাসিন্দারা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
রূপগঞ্জে গ্যাস সংকটে স্থবির শিল্প-কারখানা, ভোগান্তিতে যানবাহন চালক ও বাসিন্দারা ছবির ক্যাপশন: রূপগঞ্জে গ্যাস সংকটে স্থবির শিল্প-কারখানা, ভোগান্তিতে যানবাহন চালক ও বাসিন্দারা
ad728

মোহাম্মদ নূর, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তীব্র গ্যাস সংকটের কারণে শিল্প-কারখানা, সিএনজি ফিলিং স্টেশন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় এ সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চারটি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে বরপা ও রূপসী এলাকার তিনটি স্টেশন গ্যাসের স্বল্পচাপের কারণে কার্যত বন্ধ রয়েছে। অন্যদিকে, সাওঘাট এলাকার একটি স্টেশনে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ অব্যাহত থাকলেও চাপ অত্যন্ত কম। ফলে একটি গাড়িতে অল্প পরিমাণ গ্যাসই সরবরাহ করা সম্ভব হচ্ছে।

গ্যাসের জন্য সিএনজি, প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে। অনেকে প্রয়োজনীয় গ্যাস না পেয়ে বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করছেন, যার প্রভাব পড়ছে যাত্রী পরিবহনেও। এতে যাতায়াতে ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত ব্যয়ও বাড়ছে।

গ্যাসের নিম্নচাপের কারণে রূপগঞ্জের টেক্সটাইল মিলসহ বিভিন্ন শিল্প-কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত গ্যাস না থাকায় অনেক প্রতিষ্ঠানে যন্ত্রপাতি স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না, ফলে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জাতীয় পর্যায়ে সৃষ্ট গ্যাস সরবরাহ সমস্যার প্রভাবেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংকট নিরসনে কাজ করছে এবং দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছে।


নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চুয়েটে শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ, করুন আবেদন

চুয়েটে শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ, করুন আবেদন