ঢাকা | বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, গাঁজা-ইয়াবাসহ ৪ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, গাঁজা-ইয়াবাসহ ৪ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ছবির ক্যাপশন: মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, গাঁজা-ইয়াবাসহ ৪ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
ad728
দৌলতপুরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, গাঁজা-ইয়াবাসহ ৪ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

//কুষ্টিয়া প্রতিনিধিঃ- এস এম, বাদল//

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে প্রশাসন, পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত টাস্কফোর্স। উপজেলার চার এলাকায় একযোগে পরিচালিত অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে মাজদিয়াড়, জয়রামপুর, মহিষকুন্ডি ও ক্রফোর্ডনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযানে জব্দ করা হয় ৩০০ গ্রাম গাঁজা ও ইয়াবা।

অভিযানে আটক চারজন হলেন—আব্দুল্লাহ আল মামুন (২৪), ফজর (৪০), আলাল (৩৫) ও মেহেদী হাসান (৩৫)। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, মাদকের বিস্তার রোধ ও দৌলতপুরকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের এই সমন্বিত অভিযানে দৌলতপুরে মাদক কারবারিদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। তবে স্থানীয়দের দাবি, শুধু অভিযান নয়—মাদকের মূল সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনা গেলে তবেই মাদক নির্মূলে কার্যকর ফল মিলবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ১২৫ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক ক

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ১২৫ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক ক