ঢাকা | বঙ্গাব্দ

ভেড়ামারায় বিষধর সাপ উদ্ধার করতে গিয়ে সাপুড়ে আক্রান্ত, সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
ভেড়ামারায় বিষধর সাপ উদ্ধার করতে গিয়ে সাপুড়ে আক্রান্ত, সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। ছবির ক্যাপশন:
ad728
ভেড়ামারায় বিষধর সাপ উদ্ধার করতে গিয়ে সাপুড়ে আক্রান্ত, সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। 

মোঃ  ইয়ামিন হোসেন - ষ্টাফ রিপোর্টার,কুষ্টিয়া 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের কারিগর পাড়ায় বিষধর সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ১৬ জুলাই সাপের কামড়ে সামিরুল ইসলামের ছেলে সম্রাটের মর্মান্তিক মৃত্যুর পর, এবার সাপ উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ইমরান  সাপুড়িয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্রাটের মৃত্যুর পরদিন অর্থাৎ ১৭ জুলাই রাত ১০টার দিকে সামিরুল ইসলামের বসত বাড়িতে আবারও একটি বিষধর সাপ দেখা যায়। আতঙ্কিত পরিবার তাৎক্ষণিকভাবে সাপুড়ে ইমরানকে খবর দিলে তিনি সাপটি উদ্ধারে আসেন। তবে উদ্ধার অভিযান চলাকালীন সাপটি ইমরান সাপুড়েকে কামড় দেয়।

সাপের কামড়ে ইমরান দ্রুত অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং আগের চেয়ে কিছুটা আশঙ্কামুক্ত। 

ইমরান সাপুড়ের দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও এলাকাবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানির অভিযোগ আনছার সদস্যের বিরু

ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানির অভিযোগ আনছার সদস্যের বিরু