ঢাকা | বঙ্গাব্দ

ভেড়ামারা ইয়াসিন জামে মসজিদের রাস্তা নির্মাণ কাজ শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
ভেড়ামারা ইয়াসিন জামে মসজিদের রাস্তা নির্মাণ কাজ শুরু ছবির ক্যাপশন: ভেড়ামারা ইয়াসিন জামে মসজিদের রাস্তা নির্মাণ কাজ শুরু
ad728
ভেড়ামারা ইয়াসিন জামে মসজিদের রাস্তা নির্মাণ কাজ শুরু 

//ভেড়ামারা প্রতিনিধি///

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পূর্ব বামন পাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ইয়াসিন জামে মসজিদের মুসল্লিদের যাতায়াতের বহুল প্রতীক্ষিত রাস্তাটির নির্মাণ কাজ শুরু হয়েছে। মসজিদ কমিটির উদ্যোগে এবং ভেড়ামারা পৌরসভা কর্তৃপক্ষের সহায়তায় এ রাস্তাটির নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী ইতিমধ্যে যথাস্থানে আনীত হয়েছে। এই লক্ষ্যে এগিয়ে চলছে খনন কাজ। 
রাস্তাটি না থাকার কারণে ইতিপূর্বে মুসল্লিদের অনেক কষ্ট হতো। বৃষ্টিতে কর্দমাক্ত পিচ্ছিল রাস্তায় যাতায়াত করতে অনেক অসুবিধা ভোগ করতেন মুসল্লিরা। বর্তমানে রাস্তাটি নির্মিত হতে দেখে মুসল্লীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম পিন্টু বলেছেন, ১০ ফিট প্রস্থ ও ২৭৫ ফিট দৈর্ঘ্যের এই রাস্তাটি নির্মিত হলে মুসল্লিদের যাতায়াতের দুর্ভোগ অনেকাংশেই লাঘব হবে। তিনি আরো বলেন, এটি একটি দীর্ঘদিনের প্রতীক্ষিত রাস্তা। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আশা প্রকাশ করেন মসজিদের এই রাস্তাটি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্মাণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘাটাইলে বৃদ্ধা আনোয়ারা বেগম হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

ঘাটাইলে বৃদ্ধা আনোয়ারা বেগম হত্যা মামলার মূল আসামি গ্রেফতার