বাংলাদেশ,পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কুষ্টিয়ার এসপি
কুষ্টিয়া প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। বুধবার (৮ জুলাই) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানাগেছে। আরও জানাগেছে, ডিএমপির কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ (বিপিএম) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এদিকে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) কে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
A H M Hafizul Bari