ঢাকা | বঙ্গাব্দ

নিরাপত্তার কারণে গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
নিরাপত্তার কারণে গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ছবির ক্যাপশন:
ad728

নিরাপত্তার কারণে গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’

নিজস্ব প্রতিনিধি- ঢাকা। 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ঘোষিত ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে এবার গোপালগঞ্জে কেন্দ্রীয় নেতাদের না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দলটির নেতারা জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি এবং অন্যান্য সাংগঠনিক ব্যস্ততার বিষয় বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এনসিপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচি আগামীকাল থেকে শুরু হওয়ার কথা রয়েছে। প্রথমে প্রকাশিত কর্মসূচির তালিকায় ১৬ জুলাই গোপালগঞ্জে পদযাত্রার কথা থাকলেও পরে সংশোধিত সূচিতে সেই কর্মসূচি বাদ দেওয়া হয়।

দলের নেতাদের ভাষ্য অনুযায়ী, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রংপুরে বিভিন্ন কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। একই সঙ্গে গত বছর গোপালগঞ্জে পদযাত্রাকে কেন্দ্র করে যে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটিও এবারের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। তবে গোপালগঞ্জে সম্পূর্ণভাবে কর্মসূচি বাতিল করা হয়নি। ওই দিন স্থানীয় নেতা-কর্মীদের উদ্যোগে শহীদদের স্মরণে দোয়া, মোনাজাত এবং সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা অংশ নেবেন না।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করে এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় দলটির শীর্ষ নেতাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এদিকে দলটির কয়েকজন নেতা জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসে গোপালগঞ্জ সফরের পরিকল্পনা রয়েছে। সে সময় দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাতে কেন্দ্রীয় নেতারা সেখানে যেতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
বিদ্যুৎকেন্দ্রের অবৈধ লাইনে  ঝুঁকিপূর্ণ কয়েক হাজার মানুষের

বিদ্যুৎকেন্দ্রের অবৈধ লাইনে ঝুঁকিপূর্ণ কয়েক হাজার মানুষের