কুষ্টিয়া দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ সৈকত মোল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ
শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে ভাগযোত মাছ বাজারের জৈনক জাহিদের দোকানের সামনে পাকা রাস্তার উপরে পুলিশ তল্লাশি চালিয়ে যুবকের কোমর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।
আটককৃত যুবক পাকুড়িয়া মহিষকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার ছেলে সৈকত মোল্লা (২৭)।দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এস আই সৈকত, এ এস আই মাজেদ, কনস্টেবল হাবিব ও কনস্টেবল আজম এই সফল অভিযানটি পরিচালনা করে অস্ত্র,গুলি ও ম্যাগজিন উদ্ধার করেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানটি পরিচালনা করে সৈকত নামে ওই যুবকের কাছ থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়, সৈকত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন
A H M Hafizul Bari