ঢাকা | বঙ্গাব্দ

বাক প্রতিবন্ধী পরিবারের উপর নির্যাতন ।। ভুক্তভোগীদের 'থানায়' অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
বাক প্রতিবন্ধী পরিবারের উপর নির্যাতন ।।  ভুক্তভোগীদের 'থানায়' অভিযোগ ছবির ক্যাপশন: বাক প্রতিবন্ধী পরিবারের উপর নির্যাতন ।। ভুক্তভোগীদের 'থানায়' অভিযোগ
ad728
 বাক প্রতিবন্ধী পরিবারের উপর নির্যাতন ।।  ভুক্তভোগীদের 'থানায়' অভিযোগ 

নূরনবী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় এক বাকপ্রতিবন্ধী পরিবারের উপর শারীরিক নির্যাতন, অত্যাচার, জমি ও ঘর নির্মাণে সৎ মা ও ভাইদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ পাওয়া গেছে । গতকাল ৭ এপ্রিল মঙ্গলবার সকালে বাকপ্রতিবন্ধী শাহজাহান চৌধুরীর স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। 
পুলিশ জানায়, বিরাবো এলাকার গৃহবধূ সাবিনা বেগমের শ্বশুর জয়নাল উদ্দিন চৌধুরীর প্রথম স্ত্রী গোলাতুন্নেছার পুত্র বাক প্রতিবন্ধী শাজাহান চৌধুরী ও অপর পুত্র মিজানুর রহমান। শ্বাশুরী গোলাতুন্নেছার মৃত্যুর পর হামিদা বেগমকে জয়নাল উদ্দিন চৌধুরী বিয়ে করেন।  
দ্বিতীয় স্ত্রীর সংসারে আজাহার হোসেন, আতাউর রহমান, আতিকুর রহমান, আশরাফুল হক ও মেয়ে ফাতেমা বেগমের জন্ম হয় । শ্বশুর জয়নাল উদ্দিন চৌধুরী মারা যাওয়ার পর বাকপ্রতিবন্ধী শাহজাহান চৌধুরী সংসারের হাল ধরেন। দিনমজুরের কাজ করে তিনি সংসার চালিয়েছেন। সৎ ভাইদের লেখা পড়া করিয়েছেন। বাবার সম্পত্তি বিক্রি করে সৎ ভাই আতাউর হোসাইন ও আব্দুর  রহমানকে দুবাই পাঠিয়েছেন। বর্তমানে সৎ মা ও সৎ ভাইয়েরা মিলে বাক প্রতিবন্ধী শাহজাহান চৌধুরীকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা চালাচ্ছে। আর এ কারণেই বাক প্রতিবন্ধী শাহজাহান চৌধুরীর কলেজ পড়ুয়া সোহান চৌধুরীসহ  তিন সন্তান ও স্ত্রী সাবিনা বেগমকে মারধরসহ নির্যাতন ও অত্যাচার চালিয়ে আসছে। 
এ বিষয়ে অভিযুক্ত সৎ ভাই আতাউর রহমান বলেন, বাক প্রতিবন্ধী শাজাহান চৌধুরীর পাওনা জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। অযথা তাদের সঙ্গে ঝামেলা করছে । তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, বাক প্রতিবন্ধী পরিবারের উপর নির্যাতনের বিষয়ে একটি অভিযোগ আমরা পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
*নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার*

*নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার*