ঢাকা | বঙ্গাব্দ

ডোমারে সেনা সদস্য ও তার স্ত্রীকে হেনস্তার ঘটনায় গ্রেফতার দুই

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
ডোমারে সেনা সদস্য ও তার স্ত্রীকে হেনস্তার ঘটনায় গ্রেফতার দুই ছবির ক্যাপশন: ডোমারে সেনা সদস্য ও তার স্ত্রীকে হেনস্তার ঘটনায় গ্রেফতার দুই
ad728
ডোমারে সেনা সদস্য ও তার স্ত্রীকে হেনস্তার ঘটনায় গ্রেফতার দুই

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি: 

নীলফামারীর ডোমারে গোমনাতী ফরেস্ট এলাকায় এক সেনা সদস্যও তার স্ত্রীকে হেনস্তার ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামিকেগ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার উত্তর গোমনাতী এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. শফিকুল ইসলাম বাবু (৩৮) এবংএকই এলাকার মো. ছারোয়ার আলীর ছেলে মো. আলমগীরহোসেন (৩২)।
মামলা সূত্রে জানা যায়, গত ১২ জুন ছুটিতে বাড়িতে আসাবাংলাদেশ সেনাবাহিনীর সদস্য রায়হান ইসলাম তার স্ত্রীকে নিয়েগোমনাতী ফরেস্ট এলাকায় ঘুরতে যান। এ সময় স্থানীয় কয়েকজনযুবক তাদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। একপর্যায়ে রায়হানইসলাম নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিলেও তারাতা বিশ্বাস না করে তাকে ও তার স্ত্রীকে হেনস্তা এবং মারধর করেনবলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সেনা সদস্যের বাবা নূরআলম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।মামলায় শফিকুল ইসলাম (বাবু), আলমগীর হোসেনসহ চারজনেরনাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮ থেকে ২০ জনকে আসামি করাহয়।
র‌্যাব সূত্রে জানা গেছে, মামলার পলাতক দুই আসামি শফিকুলইসলাম ও আলমগীর হোসেনকে গত ১৮ জুন ভোরে ডিমলাউপজেলার টেপাখড়িবাড়ী কলোনীপাড়ার ফারুক হোসেনের বাড়িথেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৩, রংপুর এবংসিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এ অভিযানপরিচালনা করেন
ডোমার থানার ওসি (তদন্ত) মো. আজগর আলী জানান, সেনা সদস্য ও তার স্ত্রীকে হেনস্তার ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামিকে র‌্যাব গ্রেপ্তারের পর তাদের ডোমার থানায় হস্তান্তর করা হয়।শুক্রবার সকালে আদালতের মাধ্যমে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়