ঢাকা | বঙ্গাব্দ

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২৭

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২৭ ছবির ক্যাপশন: টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২৭
ad728
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২৭

মো: সাজিদ পিয়াল, টাংগাইল জেলা প্রতিনিধি 

টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষা অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (৯ জুন) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেন পুলিশ সুপার। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ও ৫.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক সংশ্লিষ্ট অভিযোগে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পুলিশের আহ্বান— অপরাধ ও অপরাধীর তথ্য দিন টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্ব শত্রুতার জেরধরে রাতের আঁধারে বাড়ির মালামাল চুরি করে নি

পূর্ব শত্রুতার জেরধরে রাতের আঁধারে বাড়ির মালামাল চুরি করে নি