ঢাকা | বঙ্গাব্দ

জাসদ ছেড়েও রক্ষা হলো না সাবেক মেয়রের, হামলার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
জাসদ ছেড়েও রক্ষা হলো না সাবেক মেয়রের, হামলার অভিযোগ ছবির ক্যাপশন: জাসদ ছেড়েও রক্ষা হলো না সাবেক মেয়রের, হামলার অভিযোগ
ad728
জাসদ ছেড়েও রক্ষা হলো না সাবেক মেয়রের, হামলার অভিযোগ

কুষ্টিয়া প্রতি‌নিধি//

   কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও জাসদ নেতা আনোয়ারুল কবির টুটুল সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভেড়ামারা শহরের গোডাউন মোড় এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে রাজধানী ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আনোয়ারুল কবিরের দাবি, হামলার নেতৃত্বে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ এইচ এম আল হোসাইন সোহাগ।
এর আগে গত ২৯ জুন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংগঠনিক কার্যক্রম ও দলীয় সব ধরনের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন আনোয়ারুল কবির টুটুল। তিনি ভেড়ামারা উপজেলা জাসদের সদস্য, যুব জোটের সহসভাপতি এবং কেন্দ্রীয় যুব জোটের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবহেলা ও অযত্ন যেন একযুগের ও বেশি সময় ধরে পড়ে আছে হেমনগর র

অবহেলা ও অযত্ন যেন একযুগের ও বেশি সময় ধরে পড়ে আছে হেমনগর র