ঢাকা | বঙ্গাব্দ

কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন
ad728
রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন 

রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি। 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা কৃষক দলের খসড়া কমিটি গঠনের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও বাজারের কৃষক দলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। 
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন মিয়া বলেন, কয়েকদিন আগে কৃষক দলের কিছু নেতা কর্মী রুপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের বাসায় গেলে ওনাকে দিয়ে কৃষক দলের খরসা কমিটি পড়ে শোনানোর কথা বলে। পরে তিনি সেই খসড়া কমিটি পরে শোনান।  তবে সেই খসড়া কৃষক দলের কমিটিতে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের কোন অনুমোদন নেই। তিনি আরও বলেন যদি রূপগঞ্জ উপজেলা কৃষক দলের কোন পরিবর্তন করতে হয় তাহলে সেটি রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ রূপগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে সঙ্গে নিয়ে বসে পড়ে সেটি ঘোষণা দেওয়া হবে। তবে পূর্বের যে রূপগঞ্জ উপজেলা কৃষক দলের কমিটি সেটি এখনো বহাল রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত