ঢাকা | বঙ্গাব্দ

কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ দুই ডাকাত গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ দুই ডাকাত গ্রেফতার ছবির ক্যাপশন: কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ দুই ডাকাত গ্রেফতার
ad728
রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ দুই ডাকাত গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দুইটি প্রিন্টিং কারখানায় ডাকাতি হওয়া মেশিনারিজ উদ্ধার ও ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল ২২ জুন ভোরে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকা থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো চট্টগ্রামের আকবরশাহ থানার নিউ শহীদলেন এলাকার শামসুল আলমের ছেলে মুরাদ হাসান (৩৫) ও বোয়ালমারী থানার সর্বাতুলি এলাকার নাসির মিয়ার ছেলে রাসেল আহমেদ (৩২)। 
পুলিশ জানায়, গত ১২ জুন রাতে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকার নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ ও এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় ২০-২৫ সদস্যের একদল ডাকাত নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে ভেতরে প্রবেশ করে। পরে নৈশ্য প্রহরী আব্দুল মালেক, মোবাশ্বির ও হৃদয় হাসানকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা চার ঘণ্টা থেকে পাঁচ ঘণ্টা লুটপাট চালায়। ডাকাতরা কারখানায় থাকা প্রিন্টিং মেশিন, কম্প্রেসার, রোলার, সেপ্রয়ার, ল্যাপটপ, শ্রমিকদের বেতনের নগদ টাকাসহ ৬৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 
ডাকাতির ঘটনায় কারখানার মালিক ইকবাল হায়দার চৌধুরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ তদন্তের মাধ্যমে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করে। পুলিশ গতকাল ২২ জুন রবিবার ভোরে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে  ডাকাতি হওয়া দুইটি কম্প্রেসার ও দু’টি মোটর উদ্ধার এবং ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার ও লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তারেক রহমানের নেতৃত্বে ২৫ পূর্ণমন্ত্রী–২৪ প্রতিমন্ত্রী হচ্ছে

তারেক রহমানের নেতৃত্বে ২৫ পূর্ণমন্ত্রী–২৪ প্রতিমন্ত্রী হচ্ছে